হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী ফয়সাল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকাল ৮টায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রাঢ়া কাজী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান নিহত ফয়সাল শাহরাস্তি উপজেলার আজাগরা গ্রামের মোল্লা বাড়ির করিম মোল্লার ছেলে। সে ওয়ারুক বাজারের স্বপ্ন সুপারশপে কর্মরত ছিল।

স্থানীয়রা জানান, শনিবার সকালে সাইকেল নিয়ে সড়ক দিয়ে যাওয়ার সময় রাঢ়া কাজী বাড়ির সামনে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইকেল আরোহী ফয়সাল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নিয়ে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

এমএইচ

পটিয়ায় গ্রামীণ ব্যাংকে মুখোশধারীদের ককটেল নিক্ষেপ, আগুন

আরাকান আর্মির বাংলাদেশি জেলেদের অমানুষিক নির্যাতন

ওসিকে ফোন করে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

সেন্ট মার্টিনে চিংড়ি খেয়ে শ্বাসকষ্টে পর্যটকের মৃত্যু

নবীনগরে বিএনপি নেতার ইন্তেকাল

‘গেরিলা দিয়ে বিএনপি-জামায়াতের গোটা দশেক মারি হালাইতে হইব’

কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

আ.লীগের সঙ্গে যোগাযোগ, যুবদল নেতা বহিষ্কার

হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত