হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল

মিডিয়া পার্টনার ‘দৈনিক আমার দেশ’

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল।

মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৬ থেকে ১৮ মে তিন দিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি ৩৫০ গবেষক ও বিজ্ঞানী। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 'আন্তর্জাতিক বায়োসায়েন্স কনফারেন্স ও কার্নিভ্যাল ২০২৫'-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘বায়োসায়েন্স ও বায়োসিকিউরিটি উদ্ভাবন এবং সহযোগিতা: একটি টেকসই স্বাস্থ্যসেবা এবং কৃষি দৃষ্টিকোণে অনুসন্ধান’।

উক্ত আয়োজনে অংশগ্রহণ করবেন বিশ্ববিখ্যাত জিন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীদের গবেষণা প্রজেক্টও স্থান পাবে এই কনফারেন্সে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান জানান, এই আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, ডীন ধিমান শর্মা, অধ্যাপক সূচনা আক্তার, ফরেষ্ট্রি ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান ড নিখিল চাকমা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মানের এ কনফারেন্সে ‘দৈনিক আমার দেশ’ মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।

এমএস

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল