হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাটখিলে ৪ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ মাদকসেবী যুবককে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

দণ্ডিত মাদকসেবীরা হলেন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের চান হাজী বাড়ির জাকির হোসেনের ছেলে মো. তারেক (২২), মনতাজ কবিরাজ বাড়ির আনিসুর রহমানের ছেলে মো. আহাদ (২৩), লক্ষণ বাড়ির আব্দুল মান্নানের ছেলে আল আমিন (২৯) ও লালমোহন ভোলার হাবিবুল্লাহর ছেলে তামজিদ হোসেন (১৯)।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, এই ৪ মাদকসেবীকে গাঁজা সেবনের সময় নারায়ণপুরের উপেন্দ্র কবিরাজ বাড়ির সুপারির বাগান থেকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তাদের বেলাল মার্কেটে নিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের একটি টিমসহ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারায় তাদের দণ্ড প্রদান করেন। মাদকসেবী এই ৪ জনকে শনিবার সকালে নোয়াখালী জেলে প্রেরণ করা হয়েছে।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শনিবার দুপরে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম