হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিশ বৈঠকে বাকবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে ডাকা সালিশ বৈঠককে কেন্দ্র করে আশিক নামে এক যুবক তাকে গুলি করে।

শনিবার বিকেলে উপজেলার রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে ।

গুলিবিদ্ধ নজরুল রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধে ছিল। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিল। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি মোবাইলফোনে আশিককে বিষয়টি জানান। শনিবার সন্ধ্যায় এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি বৃদ্ধ নজরুলকে গুলি করেন। এ ঘটনার পর থেকে আশিক পলাতক রয়েছে।

ইসমাইল হোসেন ফারুক বলেন, আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল করে আনিয়েছে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, আশিক আমাকে গুলি করে । আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম

দাউদকান্দিতে ডাকাতি ও মাদক মামলায় ১০ জন গ্রেপ্তার

সমাজের উন্নয়নে চিকিৎসকদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

যুবদল নেতার বিরুদ্ধে মাছবোঝাই ট্রাক ছিনতাইয়ের অভিযোগ