হোম > সারা দেশ > চট্টগ্রাম

বান্দরবানে চাঁদাবাজির অভিযোগে ৬ ইউপিডিএফ(ডি) সদস্য আটক

জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (ডি) ‘র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিক) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার আটকদের বান্দরবান পুলিশে সোপর্দ করা হয়। আটকরা হলেন রিপন চাকমা, বীর কুমার ত্রিপুরা, ওয়াসি মারমা, অজিত চাকমা, সুখেন চাকমা, অনিয়ম চাকমা। জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, বান্দরবানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় ছয়জন পাহাড়ি সন্ত্রাসীকে আটক করে সেনাবাহিনী। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, ইউপিডিএফ গণতান্ত্রিকের ছয়-সদস্যকে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

এমএস

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭