হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন ।

এইচএসসি পরীক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হলো দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এসএসসি পরীক্ষার স্থগিত থাকবে ।

দ্বিতীয়: ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষা নিতে হবে ।

তৃতীয়: আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে ।

এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা সাপোর্টের দিকে রওয়ানা দিলে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

অবস্থান কর্মসূচিতে এইচএসসি পাস করা শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, ‘গতকাল শিক্ষার্থীরা কোমরপানি ভেঙে কেন্দ্রে এসেছেন । তাদের আর্তনাদ কেউ দেখে না । তাদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণের জন্য আমি এখানে অবস্থান নিয়েছি।’

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘গতকালের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। এই পরীক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সময় এই পরীক্ষার জিপিএ কাউন্ট করা হয়। আপাতত দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত রাখার দাবি করা হচ্ছে। এছাড়া শিক্ষামন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি করছি।’

উল্লেখ্য: গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজে কোমরপানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের পর অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জন্য তারা শিক্ষামন্ত্রীর তদারকির ব্যর্থতাকে দায়ী করেন ।

জেডএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও

লোহাগাড়ায় মৎস্য খাতে ৮ কোটি টাকার ক্ষতি

লাখের বেশি পানিবন্দির জনপ্রতি বরাদ্দ মাত্র দেড় টাকা

চলন্ত ট্রাকে ডাকাতি, হামলায় চালক নিহত

কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত, আহত ১০

বন্যার পানি নামছে , বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

অতিবৃষ্টিতে চট্টগ্রাম বন্দরে স্থবিরতা আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত

কুতুবদিয়ায় নিখোঁজ ৪ জেলের লাশ উদ্ধার

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি নেতাকে লাথি দিলেন এমপি

সাতকানিয়ার বন্যা, ‘দোতলা বাড়িটি না থাকলে আমরা কেউ বাঁচতাম না’