হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ড ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটে ডিসি পার্কে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নয়নের প্রয়োজনে কাটা বৃক্ষের ঘাটতি পূরণ এবং পরিবেশের ভারসাম্য পুনঃস্থাপনই এই কর্মসূচির মূল লক্ষ্য। উদ্বোধনের প্রথম দিনেই পার্কজুড়ে ৫৪ প্রজাতির প্রায় ২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে ১০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডিসি পার্ককে একটি আধুনিক, নান্দনিক ও পরিবেশবান্ধব পার্কে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, পার্কজুড়ে সোনালু ও কৃষ্ণচূড়া গাছ লাগানো হবে। এতে করে উপর থেকে ড্রোনে ধারণ করা দৃশ্যেও পার্কের বিশেষ নকশা এবং সৌন্দর্য ফুটে উঠবে। ফুল ফোটার মৌসুমে পুরো এলাকা মনোমুগ্ধকর পরিবেশে রূপ নেবে।

তিনি আরো জানান, পার্কের উত্তর পাশে একটি বৃহৎ ফলজ বাগান গড়ে তোলা হবে। সেখানে জাম, পেয়ারা, আম, কাঁঠাল ও ডেওয়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করা হবে। এটি ভবিষ্যতে পাখির নিরাপদ অভয়ারণ্য হিসেবেও গড়ে উঠবে। আগামী পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান ডিসি হিলের পরিবর্তে ডিসি পার্কে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সীতাকুণ্ড প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম ও সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

ডিসি আমিরুলের প্রত্যাহার দাবি

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার