হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির বিভিন্ন সীমান্তে অবৈধভাবে পুশইন

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলার বিভিন্ন সীমান্তে অবৈধ ভাবে পুশ ইন,গবাদি পশু পাচার এবং কোরবানীর পর ভারতে চামড়া পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে সীমান্তের বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৩ বিজিবি অধিনায়ক লে: কর্নেল মো. আহসান উল ইসলাম।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড় ও ফটিকছড়ি সীমান্তে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোন।

তিনি জানান, ঈদুল আজহাকে সামনে রেখে রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রামগড় ৪৩ বিজিবি। এছাড়াও সবধরনের চোরাচালান, পুশইন, অবৈধ চামড়া পাঁচার রোধে বিজিবির কঠোর অবস্থানের কথাও জানান এ কর্মকর্তা। এসময় বিজিবির উধ্বতন কমকতাগন উপস্থিত ছিলেন।

অন্যদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ২৩ বিজিবির যামিনীপাড়া জোন। সকালে জোন সদরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন।

সংবাদ সম্মেলনে ভারত থেকে সীমান্তে অবৈধ পুশ ইন প্রতিরোধে বিজিবির সতর্ক অবস্থার কথা জানানো হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন জানান, বিএসএফ অবৈধভাবে সীমান্ত যে পুশ ইন করছে তার লিখিত ও মৌখিক প্রতিবাদের পাশাপাশি পতাকা বৈঠক করা হয়েছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কড়া নজরদারী রয়েছে বলে জানান তিনি।

এমএস

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ