হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামু থানা পুলিশ।

নিহত তরুণীর নাম ওয়ানখাইন রাখাইন (৩০)। তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ভেতর ওয়ানখাইন রাখাইনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজন ও স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

মুরাদপুরে কভার্ড ভ্যানের চাপায় স্বামী-স্ত্রী নিহত

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ করে মুক্তিপণ দাবি, রোহিঙ্গা আটক

কুমিল্লায় টাস্কফোর্স অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

লক্ষ্মীপুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতকের মৃত্যু

মাদকবিরোধী মানববন্ধনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী গুলিবিদ্ধ

মাটিরাঙ্গায় অস্ত্র-গুলিসহ ইউপিডিএফের ৩ সদস্য আটক

সীতাকুণ্ডে কালু শাহ (রহ.)-এর ওরসে লাখো মানুষের ঢল

অবহেলিত সড়কের উন্নয়নে জোর, কমবে নাগরিক দুর্ভোগ

বিলবোর্ড দৃশ্যমান করতে মহাসড়কের গাছ কর্তন, থানায় মামলা

বাঁশখালীতে স্কুল কমিটির জাল সনদধারী সভাপতির পদত্যাগ