হোম > সারা দেশ > চট্টগ্রাম

আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিলে কঠোর ব্যবস্থা

কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে বিদেশি অপারেটর প্রতিষ্ঠান নিয়োগে আইনি কোন বাধা নেই বলে রায় দিয়েছে উচ্চ আদালত। কিন্তু আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দরের বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী অবস্থান গ্রহণ করেছেন।

প্রতিষ্ঠানবিরোধী এমন কর্মকাণ্ড থেকে বিরত না হলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শুক্রুবার দুপুরে চট্টগ্রাম বন্দরের পরিচালক প্রশাসন ওমর ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এই হুঁশিয়ারি জানানো হয়।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ২৯ জানুয়ারি দুপুরে উচ্চ আদালতে এনসিটি প্রজেক্ট সংক্রান্ত একটি রিটের রায় হয়। একে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর ভবনসহ বিভিন্ন এলাকায় বন্দরের কতিপয় শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও দলবদ্ধ মহড়া দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে প্রকাশ্যে বিরুপ মন্তব্য করেছেন।

যা চাকরিবিধির সরাসরি লঙ্ঘন। এর আগেও এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করা হয়েছিলো। এবার চুড়ান্তভাবে সবাইকে সতর্ক করা হলো। ভবিষ্যতে এর ব্যত্যয় হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বন্দরের একটি বিশেষায়িত টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরেই উত্তেজনা চলছে বন্দরের ভেতরে ও বাইরে। সবশেষ চট্টগ্রাম বন্দরে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির চুক্তি বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজ (শনি) ও রোববার বন্দরের সব ধরনের অপারেশনাল কাজ বন্ধ করে দেয়ার কর্মসূচি ঘোষণা করে জাতীয়তাবাদী শ্রমীকদল ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

ওমানে গাড়ির ভেতরে মৃত্যু হওয়া ৪ ভাইয়ের লাশ দেশে এসেছে

চট্টগ্রামে জাহাজে সহকর্মীর ছুরিকাঘাতে থাই নাগরিক নিহত

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সাইবার অপরাধ

উখিয়ায় খেলতে গিয়ে পানিতে পড়ে রোহিঙ্গা শিশুর মৃত্যু

উখিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সরাইলে বিক্ষোভ ও মানববন্ধন

ভারতীয় মিশনকর্মীর মৃত্যুর পর অস্বাভাবিক তৎপরতা, প্রশ্নের মুখে হাইকমিশনের ভূমিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

জামায়াতে যোগ দেওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ককে বহিষ্কার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি