হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাতকানিয়ায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা এক আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা সঙ্গীয় ফোর্সসহ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দীপচরতী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মাহমুদুল হক ওরফে কালা মাদু। তিনি মো. হোসেনের ছেলে এবং দীপচরতী এলাকার বাসিন্দা। তিনি সাতকানিয়া থানার মামলা নং ১১(৬)০২, ধারা ৩০২/৩৪ পেনাল কোড, জিআর সাজা নং–১১১/০২–এর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, মাদু দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া থানা পুলিশের ওসি মঞ্জুরুল হক জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত