হোম > সারা দেশ > চট্টগ্রাম

লুট করা মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সংঘটিত ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল ট্র্যাকিং করে রমজান নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত উপ‌জেলার ইসলামাবাদ ইউনিয়‌নের ৫নং ওয়ার্ডে‌র বোয়ালখালী এলাকার নুরুল আল‌মের ছে‌লে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রেকিং করে এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অন্য ডাকাতদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে। ওই ডাকাতকে আদালতে নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ভোর রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকার দুই বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়।

সন্দ্বীপে জামায়াত নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নির্বাচনে ২০ কোটি টাকা খরচ করেছেন, কমিটির জন্য ১০ কোটি করবেন

৫৫০ বস্তা সিমেন্টসহ ৬ পাচারকারী আটক, দুই বোট জব্দ

‘আমারে কোথায় রাখি গেছো’, কাস্টমস কর্মকর্তার স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

দাউদকান্দিতে ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

নবীনগরে নৌকায় বসা নিয়ে তর্ক, ঘুষিতে একজনের মৃত্যু

বিদ্যালয়ে ক্লাস চলাকালীন অজ্ঞান পঞ্চম শ্রেণির ছাত্রী