হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জাম পাড়তে গিয়ে

জেলা প্রতিনিধি, রাঙামাটি

ছবি: আমার দেশ

রাঙ্গামাটির নানিয়ারচরে কর্মস্থলে যাওয়ার পথে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রধান শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শতাব্দী চাকমা (৫০) নানিয়াচর উপজেলার রামহরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের সুখীনীলগঞ্জ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তিনি। পথে নানিয়াচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের সমাজকল্যাণ এলাকায় সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় রাস্তার পাশের একটি গাছ থেকে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ার চেষ্টা করেন।

এ সময় কাঁচা বাঁশটি অসাবধানতাবশত গাছের উপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. শওকত আকবর খান জানান, বিদ্যুৎস্পৃশ্য হ‌ওয়া শতা‌ব্দী চাকমা‌কে মৃত অবস্থায় রাঙ্গামা‌টি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। তার হাতে হালকা পোড়া দাগ ছিল।

বিষয়‌টি নি‌শ্চিত করে রাঙ্গামা‌টি কোতোয়ালি থানার ও‌সি জ‌সিম উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে তার লাশ প‌রিবা‌রের কাছে হস্তান্তর করা হবে।

এ শিক্ষিকার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান

বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে লাশ হয়ে ফিরল ভাই

ফেনীতে যুবদল কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার