হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুর কৃষক নাইংক্ষ্যংছড়িতে অপহৃত, মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক তামাকচাষিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত ব্যক্তি রিদুয়ান করিম মিন্টু (৪০)। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউসপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুলতান আহমদ।

স্থানীয় মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার জানান, রোববার (২৯ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লতা বইন্না দশতলা নামক এলাকা থেকে দুর্বৃত্তরা মিন্টুকে অপহরণ করে নিয়ে যায়। সে সময় তিনি তামাকক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন।

অপহৃতের আত্মীয় ভুট্টো জানান, ‘সন্ধ্যায় তামাকক্ষেত থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বর্তমানে অপহরণকারীরা তার মুক্তির জন্য মুক্তিপণ দাবি করছে।’

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপহৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম