হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্রজনতা।

সোমবার খাগড়াছড়ি শহরের চেঙ্গিস্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা শহরের প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর এসে সমাবেশে করে।

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলো দেশের বামধারার সংগঠনগুলোর সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র করে সাহাদাত ফরাজি সাকিবের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। সাকিব গত ১৫ জানুয়ারি স্টুডেন্টস ফর সভারেন্টির সার্বভৌমত্ব বিষয়ে সাংবাদিক সম্মেলনে যোগদান করা এবং বিতর্কিত আদিবাসী শব্দ পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার দাবিতে সোচ্চার থাকায় ষড়যন্ত্রের শিকার হয়েছেন।অবিলম্বে সাহাদাত ফরাজি সাকিবের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন মুক্তি দিতে গড়িমসি করলে বৃহত্তর আন্দোলন করা হবে।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রমুখ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত : ১২ ফেব্রুয়ারি রাতে মতিঝিল থানার একটি মামলায় গ্রেফতার হন সাহাদাত ফরাজি সাকিব। বর্তমানে কারাগারে রয়েছেন। সাহাদাত ফরাজি সাকিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের অন্যতম মুখপাত্র ছিলেন।

এমএস

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না