হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর সোনাগাজীতে এক ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম খোরশেদ আলম।

খোরশেদ আলম জানান, টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাগাজী যাওয়ার পথে গাল কাটা আফসার, কথিত জলদস্যু শাহীন, মাসুদসহ তিন-চারজন অস্ত্রের মুখে তাকে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাকে মারধরও করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আফসার ও শাহীন যুবদলের কর্মী। তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, এ ঘটনায় মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না