হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএনপি সরকার গঠন করলে মাদকমুক্ত সমাজ গড়া হবে : শাহজাহান চৌধুরী

কক্সবাজার-৪ আসনের বিএনপি প্রার্থী

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী।

গতকাল রোববার রাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাতিমুড়া বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া–টেকনাফ অঞ্চলের সবচেয়ে বড় সামাজিক ব্যাধিগুলোর মধ্যে মাদক অন্যতম। এই মাদক শুধু যুব সমাজকেই ধ্বংস করছে না, বরং পুরো সমাজ ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে। বিএনপি ক্ষমতায় এলে সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে মাদকের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রোধ করা যায়।

তিনি আরও বলেন, মাদক সমস্যার সঙ্গে বেকারত্ব অঙ্গাঙ্গিভাবে জড়িত। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ বৃদ্ধি করা হবে। মাঠ, খেলার সরঞ্জাম এবং ক্রীড়া সংগঠনের মাধ্যমে যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা হবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সীমান্তে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার একটি টেকসই, সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ