হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নিঝুমদ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চল

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে অস্বাবাভিক জোয়ারে নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার বিকেলে আসা জোয়ারের পানিতে নিঝুমদ্বীপের প্রধান সড়কটি সম্পূর্ণ তলিয়ে যায়। একই অবস্থা উপজেলার নলচিরা, সোনাদিয়া ও সূখচর ইউনিয়নে।

জানা যায়, জোয়ারে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকা প্লাবিত হয়েছে। বাজারের উপরে রাস্তাটি দুই ফুট উচ্চতা পানিতে তলিয়ে যায়। এ সময় ঐ বাজারের মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ডুকে যায়। এলাকার অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। প্রধান সড়কের উপর পানি উঠে যাওয়ায় প্রায় চার ঘণ্টা ধরে বন্ধ রয়েছে নামার বাজার থেকে বন্দরটিলা বাজারের যোগাযোগ ব্যবস্থা। নিঝুমদ্বীপের দক্ষিণপাশে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে সহজে পানিতে প্লাবিত হয় চার পাশ।

একই অবস্থা বিচ্ছিন্ন চরাঞ্চল ঢালচর ও চরগাসিয়ায়। এই দুটি চরে প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে। বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে সহজে তলিয়ে যায় লোকালয়।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আমার দেশকে বলেন, হঠাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল হয়ে পড়েছে। লোকালয়ে পানি চলে এসেছে। এতে নিঝুমদ্বীপসহ বেশ কয়েকটি এলাকার মানুষ বিপদে আছে। আমরা আমাদের মতো করে খোঁজখবর নিচ্ছি। প্রয়োজনে সকল ধরনের সহযোগিতা পাঠানো হবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭