হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভারতে কারাভোগের পর দেশে ফিরেছে ১৪ বাংলাদেশি

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগের পর দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি। গত বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফেরা ১৪ বাংলাদেশিরা হলো- খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের মফিজুল ইসলামের মেয়ে আঁখি ইসলাম, একই এলাকার আনোয়ার মোল্লার মেয়ে তাহিরা খাতুন নিশা, খুলনা জেলার কয়রা উপজেলার মহারাজপুর গ্রামের আবুল হাসানের ছেলে মফিজুল ইসলাম, চাঁদপুর জেলার মতলব উপজেলার গাজীর চর গ্রামের বাসিন্দা আবুল খায়ের মোল্লার মেয়ে আশা মনি, নড়াইল জেলার কালিয়া উপজেলার ইয়াদবপুর গ্রামের বাসিন্দা নূর ইসলাম মণ্ডলের মেয়ে লিজা মণ্ডল, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া বিশ্বাসবাড়ির বরকত আলী বিশ্বাসের মেয়ে লিজা খানম, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার দিঘপাড়া গ্রামের কামাল হকের মেয়ে পাপিয়া আক্তার, ফেনী জেলার পরশুরাম উপজেলার কাটালি গ্রামের আলী মজুমদারের ছেলে হারুন মজুমদার, একই উপজেলার বারমুখ্যা গ্রামের মিজানুর রহমান ভূঁইয়ার ছেলে ইসমাঈল ভূঁইয়া, সুনামগঞ্জের মাহতাবপুর গ্রামের দয়ানন্দন দাসের ছেলে সুশেন দাস, একই এলাকার রঞ্জিত দাসের ছেলে যিশু কান্তি দাস, একই এলাকার রামকান্ত দাসের ছেলে বিপুল দাস, নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার জয়জিমারা গ্রামের বাসিন্দা রানডান সরকারের ছেলে স্বপন সরকার এবং একই গ্রামের সুনীল সরকারের ছেলে সঞ্চয় সরকার।

ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

গণশুনানিতে ক্ষুদ্র ঋণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন তৃণমূলের নারীরা

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু