হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটের দিন ছুটি নেই আ.লীগ দোসরের চালকলে, হাজিরা কাটার হুমকি

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করেছেন আওয়ামী চাল ব্যবসায়ী মোহাম্মদ আলী জিন্নাহ্। একই সাথে ভোটের দিন কাজ না করলে হাজিরা কাটার হুমকিও দিয়েছেন কুষ্টিয়ার খাজানগরের সুবর্ণা এগ্রো ফুড প্রোডাক্টস্লিমিটেডের এই মালিক।

ভোটের দিন ছুটি বাতিলের নোটিশে লেখা হয়েছে, এতদ্বার সুবর্ণা এগ্রোফুড প্রোডাক্টস লিমিটেডের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো প্রকার ছুটি দেওয়া হবে না। যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী ওই দিন প্রতিষ্ঠানে যোগদান না করে তাহলে তার মাসিক বেতন হতে হাজিরা কর্তন করা হবে।

এ বিষয়ে মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, আমি নোটিশ দেইনি, কর্মচারীরা দিয়েছে। নোটিশে তার স্বাক্ষরের ব্যাপারে জানতে চাইলে উত্তর দেননি তিনি।

উল্লেখ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফের ঘনিষ্ঠ ছিলেন এই চাল ব্যবসায়ী।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি দুই পরীক্ষার্থী, খোয়ালেন প্রবেশপত্র-গয়না

কোমরপানি মাড়িয়ে ত্রাণ নিয়ে মানুষের দুয়ারে-দুয়ারে পেকুয়ার ইউএনও

গণভোট থেকে সরকার সরে যাওয়ায় জনগণ আহত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

রোববার থেকে কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা

কুমিল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়

খালের ওপর অবৈধ স্থাপনা, জনদুর্ভোগে অর্ধলাখ মানুষ

কুসিক প্রশাসককে লাল গোলাপ উপহার কৃষিমন্ত্রীর

কর্ণফুলীতে পরিত্যক্ত অবস্থায় ব্রাজিলে তৈরি পিস্তল উদ্ধার, তদন্তে পুলিশ

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী