হোম > সারা দেশ > চট্টগ্রাম

মধ্যরাতে বাস-ট্রেনের সংঘর্ষ: পরিচয় মিলল নিহত ১২ জনের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে । তাদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছে ।

তারা হলো— ঝিনাইদহ জেলার মহেশপুর পাতিবিলা গ্রামের পিন্টু ইসলামের স্ত্রী লাইজু আক্তার (২৬), দুই মেয়ে মরিয়ম (৩) ও খাদিজা (৬) । নোয়াখালীর সোনাইমুড়ির রাতুল চৌধুরী, চুয়াডাঙ্গার জীবননগর এলাকার সোহেল রানা, যশোরের চৌগাছা এলাকার সিরাজুল ইসলাম, নোয়াখালী সদর এলাকার নজরুল ইসলাম রায়হান, লক্ষ্মীপুর সদর এলাকার সাইয়েদা আক্তার, যশোরের চৌগাছার কোহিনুর আক্তার, ঝিনাইদা সদর এলাকার জুয়াত বিশ্বাস, মাগুরার মোহাম্মদপুর এলাকার পচিয়ার রহমান, চাঁদপুরের কচুয়া তাজুল ইসলাম ।

শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ৬০০ কেজি আম উপহার পাঠাল সরকার

কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৭

রায়পুরে ৬০ দিনে ৯ খুন, জনজীবনে আতঙ্ক

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে আগুন, দগ্ধ ২ জনের মৃত্যু

১৪ বছর বিদেশ থেকে টাকা পাঠিয়েছেন, এসে দেখেন কিছুই নেই

নোয়াখালীতে আসমা হত্যা মামলার রায় তৃতীয় দফায় পেছাল

পদত্যাগের এক মাস পর নিজ এলাকায় ফিরছেন সাবেক পার্বত্যমন্ত্রী