হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

প্রতীকী ছবি

রামু উপজেলার রাজারকুল পাঞ্জাখানা এলাকায় স্কুলে আসার পথে ইজিবাইকের ধাক্কায় মাহিয়া (৮) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। মাহিয়া রামকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে রামু-মরিচ্যা সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তারা সড়কে গাছ ফেলে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

ক্ষুব্ধ এলাকাবাসী জানান, সড়কে কোনো গতিরোধক (স্পিডব্রেকার) না থাকায় যানবাহনগুলো বেপরোয়াভাবে চলাচল করে। এর ফলে প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটছে। এসব দাবি ও ক্ষোভ থেকেই স্থানীয়রা সড়ক অবরোধ করেন।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান ও স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দীন।

এ ঘটনায় ইজিবাইকের চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না