হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশে সংবাদ প্রকাশ: অনুদান পেলো নিখোঁজ জেলেদের পরিবার

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে গভীর সমুদ্রে নিখোঁজ চার জেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান করে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চার জেলে পরিবারের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

উপজেলা সূত্রে জানা গেছে, দু’মাস আগে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে উপজেলার চার জেলে নিখোঁজ হন। তাদের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পাশাপাশি খাদ্যসামগ্রীও বিতরণ করা হয়।

অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান ও পিআইও পরিতোষ কুমার বিশ্বাস।

এ সময় নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে চেক গ্রহণ করেন— মৃত দিদারের স্ত্রী রেহানা বেগম, মৃত মজিবুর রহমানের স্ত্রী শাহানুর বেগম, মৃত কামালের স্ত্রী তাছনুর বেগম ও মৃত সোহেলের স্ত্রী রোজিনা বেগম।

ইউএনও মো. রাহাত উজ জামান বলেন, ‘আমার দেশ পত্রিকার মাধ্যমে নিখোঁজ চার জেলের খবর সঠিকভাবে জানতে পারি। প্রতিবেদকের তথ্য অনুযায়ী পরিবারের সাথে যোগাযোগ করে যাচাই-বাছাই শেষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়কে অবহিত করা হয়। পরবর্তীতে প্রতিটি পরিবারকে নগদ সহায়তা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী