হোম > সারা দেশ > চট্টগ্রাম

জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প ছিল কৃষি ও দেশের উন্নয়নের জন্য

কুমিল্লা প্রতিনিধি

জিয়াউর রহমানের খাল খনন প্রকল্প শুধু কৃষির উন্নয়নের জন্য নয়, দেশের সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।

বৃহস্পতিবার সকালে কুমিল্লার শুভপুর ও চানপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে খাল খনন ও সংস্কার না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে অর্ধ লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার হাত থেকে তাদেরকে রক্ষা করতে এই কর্মসূচি।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফার সঙ্গে এই খাল খনন প্রকল্প যুক্ত হচ্ছে। আগামীতে তারা আবারও খাল খনন শুরু করবেন।

বিবেকবোধ থেকে এই কাজ শুরু করেছেন বলেও জানান তিনি।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং মানবিক সংগঠন ‘বিবেক’-এর সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য।

স্থানীয় বাসিন্দারা বিএনপি ও বিবেক সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বলেন, যে কাজ সিটি কর্পোরেশন করতে পারেনি, সেই কাজ বিএনপি করে দেখিয়েছে।

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান

চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় চালক নিহত

শিবির নেতা জিসানের দুই আইনজীবীর এপিপি পদের নিয়োগ বাতিল

কুমিল্লায় কাভার্ডভ্যান থেকে ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে কিশোরের মৃত্যু

খাগড়াছড়িতে মারমা নারীর শ্লীলতাহানির অভিযোগ

ভুলবশত বিষপান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

ফেনীতে তৎপরতা বাড়ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ২৮ কিলোমিটারজুড়ে মাইন আতঙ্ক

চট্টগ্রামে পুলিশ সদস্যের কাছ থেকে উদ্ধার হওয়া ১ লাখ ইয়াবা গায়েব