হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে এক মাস সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দর এলাকায় যেকোনো ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা আয়োজনের ওপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি হেডকোয়ার্টার্স থেকে এক গণ-বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র এবং সর্বোচ্চ শ্রেণির কেপিআই। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও প্রাইম মুভার বন্দর এলাকায় চলাচল করে। এসব যানবাহনের স্বাভাবিক চলাচল বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বন্দর-সংলগ্ন এলাকায় মিছিল, সভা-সমাবেশ বা মানববন্ধনের কারণে যানজট সৃষ্টি হলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, যা জাতীয় অর্থনীতির জন্য ক্ষতিকর এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এ কারণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩নং জেটি গেট, কাস্টমস মোড়, সল্টগোলা ক্রসিংসহ পুরো বন্দর এলাকায় যেকোনো ধরনের রাজনৈতিক, শ্রমিক বা সামাজিক সংগঠনের কর্মসূচি আয়োজন এক মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭