হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমি রোহিঙ্গা নই, তারেক রহমান আমাকে পাঠিয়েছেন

মাওলানা জুনায়েদ আল হাবিব

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

বিএনপি–জমিয়ত জোট মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব বলেছেন, মুজে মুসাফির না সমঝো। আমি রোহিঙ্গা নই। তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। তিনি বলেন, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাকে চেনেন না। সেই সুযোগে একটি মহল আমাকে রোহিঙ্গা বলে অপপ্রচার চালাচ্ছে। আমি মুনাফিক নই, আমি রোহিঙ্গাও নই।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজার শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার আত্মত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

তিনি বলেন, আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে হলে এখন থেকেই কঠোর পরিশ্রমে মাঠে নামতে হবে। প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঐক্যের মাধ্যমেই মোকাবিলা করতে হবে। ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে সামনে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

জোট সমর্থিত প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, ‘সরাইলে খেজুর গাছ মার্কাই ধানের শীষ।’

কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় এবং ফারুক সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন মাস্টার, সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান