হোম > সারা দেশ > চট্টগ্রাম

‎রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭‎

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামের দক্ষিণ চরপাতা ঠাকুরবাড়ি এলাকায় নতুন মন্দির নির্মাণকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।‎

‎বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার চরপাতা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ঠাকুর বাড়িতে এ ঘটনা  ঘটে।

‎স্থানীয়দের দাবি, এলাকায় আগে থেকেই একটি পুরাতন মন্দির রয়েছে। ওই মন্দিরের পাশেই নতুন আরেকটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।‎

‎ভুক্তভোগী পক্ষের অভিযোগ, তাদের নিজস্ব মালিকানাধীন সম্পত্তির ওপর প্রতিপক্ষ নতুন মন্দির নির্মাণের উদ্যোগ নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বর্তমানে ওই জমি সংক্রান্ত একটি মামলা লক্ষ্মীপুর আদালতে বিচারাধীন রয়েছে ।

‎সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

এমএইচ

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রামুতে বিএনপির স্বাগত মিছিল

নোয়াখালীর পুলিশকে সুপার বদলি

বিএসবিআরএ'র নির্বাচন আবারো স্থগিত

সিডিএ'র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

কুমিল্লায় মাদক কারবারি যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

চৌমুহনীতে মহাসড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ

আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

বিয়ের মঞ্চে বর পেলেন ব্রাজিলের জার্সি, কনে আর্জেন্টিনার

১১ মামলার আসামি বুলেট ফারুক ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার

ঈদগাঁওয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার