হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ ঘণ্টার ব্যবধানে মতলব উত্তরে মা–ছেলের ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাত্র ১০ ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের হৃদয়বিদারক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে। মা–ছেলের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) ইন্তেকাল করেন। তার জানাজা নামাজের সময় নির্ধারণ করা হয় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর।

কিন্তু যোহরের আজানের আগেই নিজ বাড়িতে মৃত্যুকোলে ঢলে পড়েন তার ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। রাতে মায়ের মৃত্যু এবং দিনে ছেলের মৃত্যুর খবরে এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গোল বাহার গত ১৭ জানুয়ারি পা পিছলে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে গুরুতর আহত হন। এরপর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে তার ছেলে লনী মিয়া মিয়াজী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও তাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজন না থাকায় তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার বাদ যোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে গোল বাহারের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরে একই দিন বাদ মাগরিব একই স্থানে তার ছেলে লনী মিয়া মিয়াজীর জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং তাকেও মায়ের পাশে দাফন করা হয়। তিনি বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।”

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭