হোম > সারা দেশ > চট্টগ্রাম

সিআরবিতে নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেব না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। রোববার সকালে নগরীর জামালখান লিচুতলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আমি গতকালকে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম, এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দেব না এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে নিবে না। মন্ত্রী মহোদয়ও এ ব্যাপারে একমত হয়েছেন।

তিনি বলেন, পুরানো যে হাসপাতালটি আছে সেই হাসপাতালটি উনি দেখবেন। ওই হাসপাতালটির ইনফ্রাসট্রাকচার, দরকার হলে ওটা ভেঙে কিভাবে একটা সুন্দর হাসপাতাল করা যায়। এটাও আমাদের সময়ের দাবি যেহেতু ওই হাসপাতালে রোগী আসে না।

মেয়র বলেন, এখানে আমরা ডেন্টাল কলেজের কথা বলেছি ইতিমধ্যে। একটা পূর্ণাঙ্গ মেডিকেল হাসপাতাল এবং কলেজের কথা বলেছি। কাজেই ওই জায়গায় আমরা হয়ত বা আশা করতে পারি পুরনো বিল্ডিংয়ে। কিন্তু নতুন কোন স্থাপনা সেখানে হবে না।

এদিকে আজ রোববার সকালে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছে ‘সিআরবি রক্ষা মঞ্চ’।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭