হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে আলোচিত জামায়াত নেতা হত্যার মূল আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত জামাত নেতা হত্যা মামলার মূল আসামি চাচা কামাল হোসেন ওরফে কুত্তা কামালকে বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার মিরপুর শাহ আলি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামগঞ্জ উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামাতের আমির সানোয়ার হোসেন হত্যা মামলার মূল আসামি কামাল হোসেনকে আটক করেছে। তিনি নিহত সানোয়ার হোসেনের চাচা। স্থানীয়ভাবে তিনি ‘কুত্তা কামাল’ নামে পরিচিত।

জানা গেছে গত ৬ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজা সানোয়ার হোসেনকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে কামাল হোসেন ওরফে কুত্তা কামাল পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা বেগম তন্বী বাদী হয়ে ওই দিনই রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই) বাবর আলী তাকে গ্রেপ্তারের ব্যাপারটি সাংবাদিকদের নিশ্চিত করেন।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম