হোম > সারা দেশ > চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু, মা আহত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের খেজুরতলা সংলগ্ন বাগানবাড়ি এলাকায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে ।

বুধবার সকাল সাড়ে নয়টায় জঙ্গল সলিমপুরের খেজুরতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আশরাফুল ইসলাম তানভীর। তার বয়স ১০ মাস। সে ওই এলাকার বাসিন্দা মহিন উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে মহিন উদ্দীনের বাড়ির ওপর পড়ে। এতে তার বসতঘর ভেঙে মাটি চাপায় শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুর মা আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে জানতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুবেলকে কল করা হলে তিনি রিসিভ করেননি।

এমই

চট্টগ্রাম–দোহাজারী রেললাইন উঁচু করার পরিকল্পনা, জানালেন রেল প্রতিমন্ত্রী

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

দুই দিন ধরে ভারি বর্ষণ, সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম-কক্সবাজারে চার ট্রেনের যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে ভাড়া

কাপ্তাইয়ে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, বান্দরবানে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে জলাবদ্ধতায় স্থবির নগরজীবন

সবার জন্য উন্মুক্ত হলেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা