হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ালেন এমপি শাওন

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জামিরাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন।

বুধবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তিনি বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনর্বাসনে যা যা প্রয়োজন, তা করতে আমি সচেষ্ট থাকব।’ তিনি দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জামিরাপাড়া গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর, তিনটি রান্নাঘরসহ ৯টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার দিন দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে দুটি করে কম্বল ও এক বস্তা শুকনো খাবার সহায়তা হিসেবে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক জানান, ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত সহায়তা চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন পাঠানো হয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম