হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে মোহাম্মদ পারভেজ (১৭) নামের অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-০১) সালাহউদ্দিন আহমদের নির্বাচনি এলাকা।

অপহরণের ১৬ ঘণ্টা পর বুধবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরকে উদ্ধার করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া মোহাম্মদ পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকুরি করতেন।

পারিবারিক সূত্রমতে, সোমবার দিবাগত রাত ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে লোহাগাড়ার আমিরাবাদ থেকে নিজ বাড়ি হারবাং যাওয়ার পথে চকরিয়া উপজেলার আজিনগর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরে অপহরণকারীরা ০১৯৭২৭৮০৫১৫ নম্বর মোবাইল থেকে পারভেজের বাবার মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে। এতে পরিবারটি চরম উদ্বেগ ও আতঙ্কে পড়ে যায়। তারা বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পুলিশ তাকে উদ্ধারে তৎপরতা শুরু করে।

পারভেজের বাবা মনজুর আলম সাংবাদিকদের জানান, তার ছেলে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকায় একটি দোকানে চাকুরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে ফোন করে মুক্তিপণ দাবি করে।

সূত্র দাবি করছে, ঘটনার পর বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নজরে আনা হলে তাঁর নির্দেশে পুলিশ দ্রুত অভিযান শুরু করে। চকরিয়া থানা পুলিশের একটি দল সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র পারভেজকে অপহরণ করে চকরিয়ার ডুলহাজারার গহিন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে পুলিশের অভিযান জোরদার করা হলে অপহরণকারীরা তাকে ফেলে পালিয়ে যায়। সেখান থেকে পারভেজকে ১৬ ঘণ্টা পর উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।

এ ঘটনায় জড়িত অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি

জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক

‎সেতু নয় যেন ‘মরণফাঁদ’, আতঙ্কে পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ