হোম > সারা দেশ > চট্টগ্রাম

আড়াইহাজারে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে জামায়াতের মিছিল

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

আড়াইহাজারে মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ও পবিত্রতা রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে একটি বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

আজ সকাল ১১টায় উপজেলা দক্ষিণ জামায়াতের অফিস থেকে মিছিল শুরু হয়। উপজেলা দক্ষিণের আমির মাওলানা হাদিউল ইসলামের সভাপতিত্বে মিছিলের পর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, দক্ষিণের সাবেক আমির মোতাহার হোসেন, দক্ষিণ জামায়াতের সেক্রেটারি তৌফিকুল ইসলাম, উত্তরের আমির মাওলানা মনিরুল ইসলাম ও সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘আসছে রমজানে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব সবার। আড়াইহাজারে হাটবাজার থেকে শুরু করে পাড়ামহল্লা সবখানেই ধর্মীয় রীতি মেনে এই পবিত্রতা রক্ষা করতে হবে। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। বিভিন্ন বিপণি বিতানে কেনাকাটার সময় কোনো অশ্লীলতা মেনে নেয়া হবে না।’

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, ১১ মাস প্রতীক্ষার পর রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে বিশ্ববাসীর জন্য পবিত্র মাহে রমজান ফিরে এসেছে। সিয়াম ধনীদের জন্য গরিবের ক্ষুধার যন্ত্রণা বোঝার অনুভূতি সৃষ্টি করে। প্রতিবারই পবিত্র রমজান মাস এসে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যায়। মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে মদ, সুদ, ঘুষ, জুয়া ও দুর্নীতি চিরতরে বন্ধ করার শপথ নিতে হবে।

মিছিলটি আড়াইহাজার বাজার সড়ক থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘরের বাইরে বের হয়ে বুনোহাতির মুখোমুখি, শুরের আঘাতে যুবকের মৃত্যু

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

গণশুনানিতে ক্ষুদ্র ঋণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন তৃণমূলের নারীরা

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন