হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর নিরাপত্তায় কোস্ট গার্ডের বিশেষ মহড়া

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রাম বন্দর ও বাংলাদেশের জলসীমার নিরাপত্তা জোরদারে বিশেষ মহড়া পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার সকাল ১১টায় কর্ণফুলী নদীর মোহনার বহির্নোঙর এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে চট্টগ্রাম বিসিজি বেইস আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড পূর্ব জোনের এনপিপি জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার হিসেবে সমুদ্রবন্দরগুলো দেশের আমদানি-রপ্তানির কেন্দ্রবিন্দু।

এ কারণে চট্টগ্রাম বন্দরের সমুদ্রপথে সার্বক্ষণিক নজরদারি, নিয়মিত টহল এবং বহিঃনোঙরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। গত দেড় বছরে নিয়মিত টহলের পাশাপাশি ১ হাজার ৩২০টির বেশি অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া চুরি হওয়া ৫টি জাহাজের মালামাল উদ্ধার করে সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বহিঃনোঙরে ছিঁচকে চুরি, চোরাচালান এবং বাণিজ্যিক জাহাজের মালামাল অবৈধ ক্রয়-বিক্রয় রোধে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। আধুনিক প্রযুক্তি, ড্রোন ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযানের ফলে এসব এলাকায় চোরাচালান ও জানমালের ক্ষতির ঘটনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

কোস্ট গার্ড সূত্রে জানায়, ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরে ৪ হাজার ২৭৩টি বাণিজ্যিক জাহাজ হ্যান্ডলিং হয়েছে, যা আগের বছরের তুলনায় ১০.৫০% বেশি। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১৩৮.১৫ মিলিয়ন মেট্রিক টন এবং তাতে রাজস্ব আয় প্রায় ৫,৪৬০ কোটি টাকা। সমুদ্র নিরাপত্তা জোরদার হওয়ায় বন্দরের আন্তর্জাতিক নিরাপত্তা সূচক উন্নত হয়েছে, বেড়েছে বিদেশি জাহাজ আগমন ও বিমার ইতিবাচক সুবিধা। পরিসংখ্যান অনুযায়ী ২০২৪ সালে জলদস্যুতা ও চুরির ১৩টি ঘটনা থাকলেও ২০২৫ সালে তা কমে ৪টিতে নেমেছে। চলতি বছরে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যুবদল-যুবলীগ দুই নেতার বিরুদ্ধে কৃষি জমি ও খাল ভরাটের অভিযোগ

রেল সেবায় শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে নির্দেশ সচিবের

জ্বালানি তেল নিয়ে বড় সুখবর

চাচাকে দেখতে গিয়ে বজ্রপাতে ভাতিজি নিহত

কাপ্তাই খালে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সরকারের লক্ষ্য: পানিসম্পদমন্ত্রী

‎বন্য শূকরের আক্রমণে গুরুতর আহত পাহাড়ি নারী

দেবিদ্বারে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

ভারত সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

অস্ত্র দিয়ে পিতাকে ফাঁসাল মাদকাসক্ত ছেলে, ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন মা