হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাড়ে ৫ মাসে কোরআনের হাফেজা ৯ বছরের নুসরাত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

নুসরাতের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেয় মাদরাসা কর্তৃপক্ষ। ছবি: আমার দেশ

মাত্র ৫ মাস ১১ দিনে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা হেফজ করে হাফেজা হয়েছেন ৯ বছর বয়সী নুসরাত জাহান ইভা। অল্প বয়সে এমন বিরল সাফল্য অর্জন করায় তাকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মিরসরাইয়ের দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানা থেকে এই কৃতিত্ব অর্জন করে নুসরাত।

‎এর আগে নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম ১১ মাসে কোরআন হেফজ সম্পন্ন করেছিলেন।

‎নুসরাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বড়দইল ইউনিয়নের মিয়া বাড়ি গ্রামের ইদ্রিছ আলম মজুমদার ও নাছিমা আক্তার দম্পতির মেয়ে। নুসরাতের বাবা ইদ্রিছ মিরসরাইয়ের বিএসআরএম কারখানায় চাকরির সুবাদে গত পাঁচ বছর ধরে উপজেলার বারইয়ারহাট এলাকায় বসবাস করছেন।

‎রোববার মাদরাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠানে নুসরাতের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

‎নুসরাতের বাবা ইদ্রিছ আলম মজুমদার বলেন, ‘আমাদের ইচ্ছা ছিল ছেলে-মেয়ে দুজনকেই কোরআনে হাফেজ বানাব। আল্লাহর অশেষ রহমতে তা পূরণ হয়েছে। আমার ছেলে ১১ মাসে আর মেয়ে মাত্র ৫ মাস ১১ দিনে হেফজ সম্পন্ন করেছে। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

‎নুসরাতের বড় ভাই হাফেজ ইফতেখার আলম বলেন, ‘আলহামদুলিল্লাহ, বাবা-মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। আমি ১১ মাসে হেফজ করেছি, আর ছোট বোন আরো কম সময়ে করেছে। সে আমার চেয়েও বেশি মেধাবী। ইনশাআল্লাহ, ভবিষ্যতে বড় আলেম হবে।’

‎দারুল হুদা মহিলা মাদরাসা ও এতিমখানার ১০ বছরের নিচের হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা শহীদুল ইসলাম বলেন, ‘নুসরাত প্রতিদিন গড়ে ১০ পৃষ্ঠা করে হেফজ করত। বাড়িতে ছুটিতে গেলেও ১-২ দিনে অন্তত ৩ পারা শুনিয়ে আসত। এটি আল্লাহর বিশেষ নেয়ামত।’

‎প্রতিষ্ঠানটির প্রধান মাওলানা মোহাম্মদ শোয়াইব বলেন, ‘ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য আলাদা হেফজখানা চালু রয়েছে। এ বছর বেশ কয়েকজন ছাত্রী হেফজ শেষ করেছে। তার মধ্যে নুসরাত মাত্র ৫ মাস ১১ দিনে হেফজ সম্পন্ন করেছে—এটি তার অদম্য ইচ্ছাশক্তি, গভীর মনোযোগ ও আল্লাহর রহমতের ফল।’

নানা সংকটে বান্দরবানের পর্যটন শিল্প, বাড়ছে ভোগান্তি

নবীনগরে বাড়ছে হত্যা-অপরাধ, আট মাসে ১৩ হত্যা ও ২৪ অপমৃত্যু

পার্বত্য অঞ্চলের শান্তি ও উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান সাচিং প্রু জেরীর

নিখোঁজের ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে যুবকের লাশ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ: প্রতিমন্ত্রী

পঞ্চম দিনেও অচল চুয়েট, নতুন ভিসিকে শিক্ষার্থীদের লাল কার্ড

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফেনীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মেঘনায় ট্রলারডুবি, কুমিল্লায় এক পরিবারের তিন জনকে পাশাপাশি দাফন

সন্তান-পরিবার থাকার পরও বৃদ্ধার দায়িত্ব নেওয়ার কেউ নেই