হোম > সারা দেশ > চট্টগ্রাম

মানিকছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মানিকছড়ি (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মানিকছড়িতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানিকছড়ি থানা পুলিশের ওয়ারেন্ট তামিল ডিউটি পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মোস্তাফিজুর রহমান (২৯) মানিকছড়ি উপজেলার মুসলিমপাড়ার আবুল কাশেম কারিগরের পুত্র।

মানিকছড়ি থানার এসআই (নি.) সুমন কান্তি দে জানান, আটককৃত ব্যক্তি ২১ জানুয়ারি, মামলার নং-০২, ২০১৯; জি আর নং-২৯/১৯, ধারা-৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩-এর (৫ বছরের শিশুকে ধর্ষণের অপরাধে) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দুই লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার