হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবকদল ও এলডিপির ৩ নেতা আটক

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

আটককৃতরা হলেন- পৌর এলাকার বেলাশ্বর গ্রামের মৃত মোহর আলীর ছেলে চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. ওয়ালী উল্লাহ, একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার উত্তর জেলা যুগ্ম-আহ্বায়ক ও চান্দিনা পৌর শ্রমিক দল আহ্বায়ক মো. আলাউদ্দিন, রমিজ উদ্দিনের ছেলে ৪নং ওয়ার্ড এলডিপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর।

পুলিশ, প্রত্যক্ষদর্শী সূত্র এবং মামলার বিবরণ থেকে জানা যায়- ঢাকার বনানী আলীসা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি কোম্পানির ম্যানেজার মো. রেজাউল করিম কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল দরপত্রের মাধ্যমে ক্রয় করেন। রোববার বেলা পৌনে ২টায় মালামাল নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিলে চান্দিনা পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ ওই ম্যানেজারের মোবাইলে কল দিয়ে তার দলীয় পরিচয় দেয় এবং মালামাল নিতে হলে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানায়।

পরে অলিউল্লাহকে সমিতির স্টোর রুমে আসতে বলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার। সেখানে অলিউল্লাহ অপর দুই আসামিকে নিয়ে চাঁদার টাকা আনতে যান। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেয় চাঁদাবাজরা। বিষয়টি সেনাবাহিনীর ক্যাম্পে অবহিত করলে মেজর মাহমুদের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করেন।

এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, যৌথবাহিনী তাদেরকে আটক করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সুবর্ণচরে বাড়ির ছাদে মিলল ৭৫০ লিটার ডিজেল

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল বিজয়ী

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা