হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাছিমপুর এলাকার বেপারীবাড়ি থেকে উম্মে হাবীবা সায়মা (১৫) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার আনুমানিক বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সায়মা স্থানীয় হরিশ্চর মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি সৌদি আরব প্রবাসী বাহার ও গৃহিণী সাজেদা আক্তার দম্পতির প্রথম সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতঘরে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সায়মার ঝুলন্ত মরদেহ দেখতে পান তার মা সাজেদা আক্তার। তিনি জানান, পড়াশোনার বিষয়ে বকাঝকা করার পর সায়মা অভিমান করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তার ধারণা।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএইচ

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কেটে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

জনতার ধাওয়ায় পিস্তল ফেলে পালালেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী

চাঁদপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

উখিয়ায় সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক করে থানায় হস্তান্তর

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার কেটে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

দেবিদ্বারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

উখিয়া সীমান্তে ১৯ রোহিঙ্গা আটক

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে আমরণ অনশনের হুঁশিয়ারি এমপি রানুর

ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত

তিতাসে স্কুলে ঢুকে ছাত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ