চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই আধুনিক মেডিকেল কলেজটি বিএমডিসি এবং বিইউপি-এর নীতিমালা অনুসরণ করে পরিচালিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান বলেন, এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দক্ষ ও নৈতিক চিকিৎসক তৈরি করবে এবং দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে।
কলেজটিতে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত শ্রেণীকক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নৌবাহিনীর শৃঙ্খলা ও পেশাদারিত্বে গড়ে ওঠা এই মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নৌবাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত এই আধুনিক মেডিকেল কলেজটি বি এম ডি সি এবং বি ইউ পি-এর নীতিমালা অনুসরণ করে পরিচালিত হবে। চলতি শিক্ষাবর্ষে ৫০ জন শিক্ষার্থী নিয়ে ৫ বছর মেয়াদী এমবিবিএস কোর্সের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
প্রধান অতিথির আরো বলেন, এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দক্ষ ও নৈতিক চিকিৎসক তৈরি করবে এবং দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে।