হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ আহত ১০

গুপ্ত লেখাকে কেন্দ্র করে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষার ঘটনা ঘটেছে । এই ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে । আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।

বৃহস্পতিবার সন্ধ্যায় পলিটেকনিক ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, গুপ্ত শিবির বলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকাল চার টায় নাফিস আব্দুল্লাহ নামে একজন শিক্ষার্থীকে থাপ্পড় দেয় কয়েকজন শিক্ষার্থী । এই থাপ্পড়ের বিচারের জন্যই সন্ধ্যায় অধ্যক্ষের কক্ষে যায় ছাত্রশিবির । অধ্যক্ষ বিচারের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি করে । কিন্তু তাৎক্ষণিক বিচার দাবি করে ছাত্রশিবির । এসময় হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় হামলায় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

ছাত্রদলের পক্ষ থেকে এসব অভিযোগ নাকচ করে বলছেন, সাধারণ শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । তবে ছাত্রশিবির বলছে গুপ্ত লেখাকে কেন্দ্র করেই ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের উপর হামলা করেছে ।

কুমিল্লা পলিটেকনিক্যাল ছাত্রদলের সভাপতি ইমন আহমেদ বলেন, বিকেলে একজন শিক্ষার্থীর সাথে হলের দুই শিক্ষার্থীর কথা কাটাকাটি হয় । তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে ।

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ জানান, সারাদেশে ছাত্রদলের গুপ্ত লেখার কর্মসূচি ছিল । এই কর্মসূচি চলার সময় ছাত্রশিবিরের কর্মী নাফিস আব্দুল্লাহ কে ছাত্রদলের ছেলেরা মারধর করে । অধ্যক্ষের কাছে মারধরের ভিডিও চাইতে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রশিবিরের উপর হামলা করে । আহত কয়েকজন কুমিল্লা মেডিকেলেজে ভর্তি করা হয়েছে । হামলায় পলিটেকনিক্যাল ছাত্রশিবিরের সভাপতি এবং সেক্রেটারি দুজনই আহত হয়েছেন।

কুমিল্লা পলিটেকনিক্যালের অধ্যক্ষ মাজারুল ইসলাম দৈনিক আমার দেশকে জানান, এখানে কোন ছাত্রদল ছাত্রশিবিরের কোনো স্লোগান ছিল না । হঠাৎ করেই সংঘর্ষের ঘটনা ঘটে । বৃহস্পতিবার বিকেলে একজনকে থাপ্পর মারা কেন্দ্র করেই সংঘর্ষের ঘটনা ঘটে । আমি একটি তদন্ত কমিটি করেছিলাম । কিন্তু এর আগেই সংঘর্ষ ঘটে ।

কুমিল্লা সদর দক্ষিণ থানার (ওসি তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পরিবেশ শান্ত আছে । দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঘটনা ঘটেছে । আহত কতজন খোঁজ খবর নিচ্ছি ।

এমই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাদকাসক্ত ছেলেকে হত্যা করলেন বাবা

সাবেক সেনাসদস্য হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

গাছে বাঁধা যুবকের লাশ উদ্ধার, আটক ৪

মিরসরাইয়ে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রামে ছাত্রদল–শিবির সংঘর্ষে তিন সদস্যের তদন্ত কমিটি

ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা বহিষ্কার

মতলবে ৯ মামলার আসামি মাদক কারবারি বাপ-ছেলে গ্রেপ্তার

সিরাজগঞ্জে জাল টাকা ক্রয়-বিক্রয়ে যুবককে ১০ বছর কারাদণ্ড

তৃষ্ণা মেটাতে পরীক্ষার্থীদের হাতে ছাত্রদলের পানি বিতরণ