হোম > সারা দেশ > চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে পিস্তল-গুলিসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৮ ইস্টে র‍্যাব-১৫-এর অভিযানে পিস্তল-গুলিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৩টার দিকে র‍্যাব-১৫-এর সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-০৮ ইস্টের বি/৬৬ ব্লকে অভিযান পরিচালনা করে। এ সময় 'এআরএ' গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের সেল্টারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব সূত্র জানায়, অভিযানকালে সেল্টার থেকে একটি পিস্তল, পিস্তলের দুই রাউন্ড গুলি, একটি পাইপগান, পাইপগানের দুই রাউন্ড গুলি, আনুমানিক পাঁচ-সাত জোড়া এআরএ গ্রুপের ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও এআরএ গ্রুপের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তারে অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে৷

কোনো সুযোগ সন্ধানী গ্রুপ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে

তিন বছর সৌদিতে চিকিৎসাধীন থাকার পর দেশে ফিরলেন মানিক

নবীনগরে সড়কের কাজ শেষ না করেই বিল উত্তোলন

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠ এখন গোচারণ ভূমি

কুমিল্লায় সক্রিয় নিষিদ্ধ আ.লীগ, প্রকাশ্যে ঘুরছে ক্যাডাররা

ঘুমের ঘোরেই শিশুটিকে নিয়ে যায় গোডাউনের অন্ধকারে

ক্লাসে যাওয়ার কথা বলে বের হয়েছিল হাসান, ফিরল লাশ হয়ে

বিচারপ্রার্থী বৃদ্ধ বাবার আদালতে হাজিরা শেষই হচ্ছে না

শিশু ধর্ষণ: ক্ষোভে ফুঁসছে চট্টগ্রাম, আজ আদালতে তোলা হবে অভিযুক্তকে

পর্যাপ্ত মজুত সত্ত্বেও বাড়ল খোলা লবণের দাম