হোম > সারা দেশ > চট্টগ্রাম

তলিয়ে গেছে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজীর অধিকাংশ এলাকা পানিতে ডুবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (৮ জুলাই) রাত থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক।

স্থানীয় সিএনজিচালিত এক অটোরিকশার চালক বলেন, ফেনী থেকে মুন্সিরহাট পর্যন্ত যাওয়া গেলেও এরপর পুরো সড়ক পানির নিচে। তাই ঘুর পথে খন্ডলহাই সড়ক হয়ে যাতায়াত করতে হচ্ছে।

অন্যদিকে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা আলী আশরাফ জানান, মঙ্গলবার (৮ জুলাই) দুপুর থেকে মুহুরী নদীর পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে গ্রামের পাশে বেড়িবাঁধ ভেঙে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় পুরো এলাকা।

এ সময় পানি ঢুকে পড়ে তাদের ঘরে। চোখের পলকে আশরাফ ও তার ছোট ভাই আলী রাজের দুটি ঘর মুহুরী নদীতে ভেঙে পড়ে। কোনোমতে মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছি। বর্তমানে পরিবার নিয়ে দুই ভাই গ্রামে তাদের এক ভাগনের ঘরে আশ্রয় নিয়েছেন।

ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলার ৬ উপজেলায় ত্রাণকার্য পরিচালনায় ১৭ লাখ ৫০ হাজার টাকা ও ১২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বন্যাকবলিত পরশুরাম ও ফুলগাজী উপজেলায় ৪০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম