হোম > সারা দেশ > চট্টগ্রাম

পথচারীকে বাঁচাতে ডিভাইডারে উল্টে গেলো বাস: নিহত ১ আহত ২০

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পথচারীকে বাঁচাতে গিয়ে ডিভাইডারে উল্টে পড়েছে বাস। এতে এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন।

স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের আনোয়ারা রোডের পাইকপাড়া অংশে বেলা ১২টার দিকে এক পথচারী সড়ক পারাপারের সময় মাঝপথে দাঁড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে হানিফ পরিবহনের একটি বাস ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে ওই পথচারী ঘটনাস্থলেই মারা যান এবং বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

প্রথমে নিহত পথচারীর পরিচয় পাওয়া না গেলেও পরে স্থানীয় সূত্রে তার নাম আবুল কাশেম (৩৫) বলে নিশ্চিত করা হয়। আহতদের মধ্যে গুরুতর ৪ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অরূপ চৌধুরী জানান, আহতদের হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গুরুতর ৪ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত একজনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে তিনি নিশ্চিত করেন।

স্থানীয় দোকানদার মো. রুবেল জানান, পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে বাসের যাত্রীরা আহত হন এবং পথচারীর মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মোস্তাফিজ জানান, পথচারীকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে অনেক যাত্রী আহত হন এবং পথচারীর মৃত্যু হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর যানজট নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বাসটি উদ্ধার করা হয়েছে।

একটি হৃদয়বিদারক ঘটনা!

উন্নত বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

মিয়ানমারে ফেরার আশায় ঈদ কাটাল রোহিঙ্গারা

নবীনগরের চারগ্রাম ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

চট্টগ্রামে মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা দরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এই সংবিধানের কারণে জুলাইয়ে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবককে ছরিকাঘাত করলেন বহিষ্কৃত যুবদল নেতা

পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ‎

লোহাগাড়ায় বনাঞ্চলের শতাধিক পাহাড় টিলা কেটে সাবাড়, নীরব বন বিভাগ