হোম > সারা দেশ > চট্টগ্রাম

মনোনয়নপত্র তুললেন যুবলীগের কেন্দ্রীয় নেতা

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।

ব্যারিস্টার তৌফিকুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজো বোন আমেনা বেগম এবং শহীদ আবদুর রব সেরনিয়াবাতের নাতি। তার পারিবারিক পরিচয়ের কারণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরেই আলোচিত।

গত বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ব্যারিস্টার তৌফিকুর রহমানের পক্ষে তার ব্যক্তিগত সহকারী (পিএস) সানাউল্লাহ তার পক্ষে মনোনয়ণপত্রটি সংগ্রহ করেন। জেলার রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার কাছ থেকে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের জন্য মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, তৌফিকুর রহমান নামে একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নিয়ম অনুযায়ী তাকে মনোনয়নপত্র সরবরাহ করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতার মনোনয়নপত্র সংগ্রহের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এটিকে একটি আগামী নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কৌতুহলী বার্তা হিসেবে দেখছেন।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল