হোম > সারা দেশ > চট্টগ্রাম

বম পরিবার নিজ গ্রামে ফিরল সেনা সহায়তায়

উপজেলা প্রতিনিধি, থানচি (বান্দরবান)

বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের অধীন ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১ বছর পর থানচি উপজেলা সীমান্তের থানচি রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বম পাড়া) এক পরিবারের আরো সাত সদস্য নিজ বাড়িতে ফিরেছেন।

শুক্রবার দুপুরে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের থান্দুইপারা (বমপাড়া) প্রবেশ করেন তারা।

এ সময় পাড়াবাসীকে সেনাবাহিনীর বাকলাই পাড়া সেনাক্যাম্পের সেনাসদস্যগন প্রস্তুতকরা খাবার পরিবেশন করা হয়। এছাড়া আগত পরিবারকে আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহায়তা ছাড়াও তাদের মাঝে শুকনা রসদ চাল আটা চিনি তেল ডাল লবণ চা-পাতা ও মসলা প্রদান করা হয়।

থান্দুইপারা পাড়ার কারবারি জানান, ২০২৩ সালে মাঝামাঝি হতে পাড়ায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের অত্যাচার এবং নিপিড়নে ক্রমান্বয়ে পাড়া হতে অনেক পরিবার জীবন রক্ষার্থে পলায়ন করে। পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় ১৯ মার্চ ২০২৫ তারিখে পুনরায় পাঁচটি পরিবারের মোট ২৩

সদস্য, আমরা পাড়া পুনর্গঠন শুরু করি। এরই মাধ্যমে একটি একটি করে পরিবার পাড়ায় ফিরে আসছে। আমরা সেনাবাহিনীর সহযোগিতায় পুনরায় পাড়াটিকে আগের মত সুন্দর করতে পারব বলে আশা করি।’

নিজ বসতবাড়িতে ফিরে লাল বিয়াক সাং বম (৪০) বলেন, দীর্ঘ ১ বছর

ধরে তারা পাড়ায় আসতে পারেননি। সেনাবাহিনীর কারণে নিজ থান্দুইপারায় পরিবারসহ ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন।

১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবর্তন, পুনর্বাসন ব্যবস্থা, আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং থাকবে। এছাড়াও

নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।

এমএস

ভূমি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর

অধিকার আদায়ে কৃষকদের ঐক্যবদ্ধ হতে হবে

অকটেন ভাগাভাগির সময় বিড়ির আগুনে প্লাস্টিক ফ্যাক্টরি পুড়ে ছাই

খেলাধুলায় উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: এমপি সাচিং প্রু জেরী

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন

রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা ইটভাটা শ্রমিকের লাশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে আ.লীগের দোসরকে পুনর্বাসনের অভিযোগ

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার ৪

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী হিসেবে পুরস্কার পেলেন লাকি আক্তার

সারের দাম বেশি নিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কৃষিমন্ত্রীর