হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওসির সামনেই পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বললেন এমপি হাসনাত আবদুল্লাহ

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

দেবিদ্বার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই থানার অভ্যন্তরীণ দুর্নীতি ও দালাল সিন্ডিকেট নিয়ে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি প্রকাশ্যে থানার সেকেন্ড অফিসার ও দারোগাকে ‘পুরোপুরি দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে থানাকে দালালমুক্ত করার জন্য ওসিকে কড়া নির্দেশ দেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। সভায় দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি হাসনাত বলেন, ওসি আন্তরিক হলেও তাঁর অধীনস্থ কিছু কর্মকর্তা আন্তরিক নন। তিনি সরাসরি অভিযোগ করেন, থানার সেকেন্ড অফিসার “ফুললি করাপ্টেড” এবং টাকা ছাড়া কোনো কাজ করেন না। একইসঙ্গে এক এসআইয়ের বিরুদ্ধেও তিনি ঘুষ ছাড়া পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তোলেন।

এমপি আরো বলেন, কোনো আসামি ধরতে গেলে আগাম তথ্য ফাঁস হয়ে যায়—ফলে ‘চোর-পুলিশের খেলা’ চলছে বলে মন্তব্য করেন তিনি।

‘থানা চালায় হেলাল’ অভিযোগ এমপির বক্তব্যের এক পর্যায়ে এমপি হাসনাত দাবি করেন, থানার কার্যক্রমে পুলিশের বাইরে এক ব্যক্তির প্রভাব রয়েছে। তিনি বলেন, আপনার থানা আপনি চালান না, থানা চালায় হেলাল। তাঁর অভিযোগ, ওই ব্যক্তি মামলার রুজু, এজাহার গ্রহণসহ বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক প্রভাব বিস্তার করছেন।

তিনি প্রশ্ন রাখেন, পুলিশের কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও কীভাবে ওই ব্যক্তি নিয়মিত থানায় অবস্থান করছেন এবং সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন।

দালাল ও মাদক সিন্ডিকেটের অভিযোগ করে তিনি আরো অভিযোগ করেন, থানাকে ঘিরে একটি দালাল ও মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। সাধারণ মানুষ সরাসরি থানায় যেতে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, একজন ভুক্তভোগী যেন স্বাভাবিক প্রক্রিয়ায় থানায় যেতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি ওসিকে উদ্দেশ্য করে বলেন, থানাকে দালালমুক্ত করতে হবে এবং পুলিশ-জনগণের সম্পর্ক হতে হবে সরাসরি ও আইনসম্মত। অবৈধ কোনো বিষয়ে সহযোগিতা না করারও আহ্বান জানান তিনি।

এমপি বলেন, গত এক বছর ধরে তিনি ব্যক্তিগতভাবে বিষয়গুলো খতিয়ে দেখেছেন এবং সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তাঁর দাবি, থানার ভেতরে একটি অনানুষ্ঠানিক চক্র সক্রিয় রয়েছে। তবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ.লীগ নেতা সোহেল জামিনে মুক্তি পেয়েই এমপি কাজলের সাথে সাক্ষাৎ

প্রশাসক নয় চসিকের বর্তমান মেয়র ডা. শাহাদাতই বহাল থাকছেন

নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসউদ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর ইন্তেকাল

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু, ১৬৭টি অভিযোগ

চাঁদপুরে গ্যাসলাইন বিস্ফোরণে তিনজন গুরুতর দগ্ধ

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজের ফসলি জমি থেকে কৃষকের লাশ উদ্ধার

লামায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

কচুয়ায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে প্রবাসীর স্ত্রী নিহত