হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জলাতঙ্ক নির্মূলে ১৫ হাজার কুকুরকে টিকা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ১৫ হাজার বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। নগরীর ৪১টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

বৃহস্পতিবার টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে জলাতঙ্ক নির্মূল লক্ষ্যে কুকুরের টিকাদান (এমভিভি) কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে এক এডভোকেসি সভা এ তথ্য জানানো হয়। এতে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন।

বক্তারা বলেন, বেওয়ারিশ কুকুরের টিকাদান কার্যক্রম নিয়মিত ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা গেলে নগরীতে জলাতঙ্ক রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। জনস্বার্থে এই কর্মসূচিতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তারা।

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার

লক্ষ্মীপুরে মা-সহ তিন বোনকে হারানো সিফাতের পাশে জামায়াত

মাদকদ্রব্য অধিদপ্তর সংস্কারের দাবিতে মানববন্ধন