হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুবি শিক্ষককে অপহরণ, তিন ঘণ্টা জিম্মি রেখে লাখ টাকা লুট

প্রতিনিধি, কুবি

ছবি: আমার দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষককে অপহরণ করে তিন ঘণ্টা জিম্মি রেখে তার কাছ থেকে প্রায় ১ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে। পরে দাউদকান্দির একটি নির্জন স্থানে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দুপুরে তিনি ঢাকায় যাওয়ার জন্য কোটবাড়ী বিশ্বরোড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার এসে তাকে জিজ্ঞেস করে তিনি ‘উবারে’ কল দিয়েছেন কি না। তিনি ‘না’ বলার পর তাকে টান দিয়ে গাড়িতে তুলে মুখ চেপে ধরা হয়। ময়নামতি ক্যান্টনমেন্টের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় তাকে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার ভয় দেখানো হয়।

এ সময় তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন, মানিব্যাগে থাকা ১৫ হাজার টাকা এবং বিকাশ থেকে তিন হাজার টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি তাকে শারীরিকভাবে আঘাত করে এটিএম কার্ডের পিন নম্বরও আদায় করে নেয় তারা। পরে দাউদকান্দির হাবিব মার্কেটের ভেতরের একটি এটিএম বুথ থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে তিন থেকে চার ঘণ্টা পর দাউদকান্দির একটি জনমানবহীন এলাকায় ভুক্তভোগীকে পেছনে না তাকানোর শর্তে নামিয়ে দিয়ে দুর্বৃত্তরা ঢাকামুখী সড়ক ধরে চলে যায়।

ভুক্তভোগী কুবি শিক্ষক আবদুর রাজ্জাক সোহেল বলেন, ‘সারা দেশেই এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রকাশ্য দিবালোকে এমন অপরাধ বেড়েই চলেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই, যাতে আর কারও সঙ্গে এমন ঘটনা না ঘটে। আমরা নিরাপদে থাকতে চাই।’

তিনি জানান, ছিনতাইকারী ছিল চারজন এবং তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে বিশ্বরোড এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাদের শনাক্ত করা সম্ভব বলে মনে করেন তিনি।

সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, ‘মামলা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।’ সিসিটিভি ফুটেজ দেখে গাড়ি শনাক্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে যা যা করা প্রয়োজন, তা করা হবে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি