হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশের তাণ্ডব নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আভাস: এবি পার্টির চেয়ারম্যান

জেলা প্রতিনিধি, ফেনী

এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীদের ওপর পুলিশের যে তাণ্ডব, তা নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের আভাস। হাদি হত্যার বিচারের দাবিতে যে সমাবেশ ও প্রতিবাদ ছিল, সেখানে নিরীহ ছাত্র-জনতার ওপর পুলিশ যে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তার ধিক্কার জানাই।

শনিবার সকালে ফেনী-২ আসনে ১১দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর সমর্থনে সাইকেল র‍্যালি বের করে ছাত্রশিবির ফেনী শহর শাখা।

তিনি বলেন, ‘যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, যে পুলিশ হাদির খুনিরা কোথায় আছে সেটা নির্ধারণ করতে পারেনি, যে পুলিশ ওসমান হাদির খুনিরা দিনে-দুপুরে পালিয়ে যাওয়ার সময় ধরতে পারে না, সেই পুলিশ শুধু নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা এখনো ফ্যাসিবাদের তাঁবেদারি করায় ব্যস্ত রয়েছে। আমরা এর বিচার চাই।’

র‍্যালিটি শহরের ফেনী সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। সমাপনীতে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উচিত ছিল সহনশীল হওয়া। পুলিশের মধ্যে যে ধরনের আচরণগত ক্ষোভ ও হিংসাত্মক মনোভাব দেখা গেছে, তা দেখে মনে হচ্ছে এ ঘটনা ইনটেনশনালি ঘটানো হয়েছে।

এ ঘটনার পেছনে একটা রহস্যও থাকতে পারে। সারা বাংলাদেশে নির্বাচন সামনে রেখে একটা বার্তাও দেওয়ার চেষ্টা হতে পারে। আমাদের প্রশাসন, পুলিশ একদিকে ঝুঁকে পড়ছে— এ ধরনের আচরণ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে। এ লক্ষণগুলো দেখে আমরা আরেকটা মহাবিপ্লবের সম্ভাবনা দেখতে পাচ্ছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আব্দুর রহিম, ফেনী শহর শিবিরের সাবেক সভাপতি তারেক মাহমুদ, বর্তমান সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে যুব ম্যারাথন

সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ভোট চাইনা

এবার আন্তর্জাতিক মানের নির্বাচনের সবকিছু করবে সরকার: চট্টগ্রামের ডিসি

জুনায়েদের খেজুর গাছ ছেড়ে রুমিনের হাঁসের প্রচার: ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার

ধানের শীষের প্রচারে নামলেন বিএসবিএর সভাপতি

গভীর রাতে জামায়াত প্রার্থীর নির্বাচনি অফিসে আগুন

পারিবারিক ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বে বোনের বিরুদ্ধে ভাইয়ের মামলা

বেগমগঞ্জে ১১ দলের নির্বাচনি অফিসে আগুন

১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধের অনুরোধ জানালেন বিএনপির প্রার্থী

গভীর সমুদ্রে দুই আর্টিসানাল ট্রলিং বোট, ১০০০ কেজি মাছসহ ধরা ৩৪ জেলে